1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বুধবার রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৩৯ বার দেখা হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

এ ঘটনার খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা এসে বিহঙ্গ পরিবহনের বাসটি ভাঙচুর করেন এবং সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের একজন শিক্ষার্থী ও বাসটির একজন স্টাফকে আটক করে কোতোয়ালি থানায় নেন। শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অপসারণ, শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া এবং অভিযুক্ত বাস স্টাফের শাস্তির দাবিতে শাঁখারীবাজার মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। রাত একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিলেন।

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা আশরাফুল ইসলাম বলেন, বাসে হাফ ভাড়া নিয়ে হয়তো ছাত্রীর সঙ্গে স্টাফের ঝামেলা হয়ে থাকতে পারে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ প্রশাসন দেখছে। আটক শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে পুলিশ ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর মোস্তফা কামাল। পরে তিনি কোতোয়ালি থানায় যান। প্রক্টরের বক্তব্য জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের কাছ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026