1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বিদেশ থেকে ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসায় বাধা নেই : আইনমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করালে সরকার তাতে বাধা দেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘একজন সাজাপ্রাপ্তকে আইনের মাধ্যমে যে সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন খালেদা জিয়াকে তা দেওয়া হয়েছে। তবে বিএনপি যদি মনে করে, বিদেশ থেকে বড় ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাবে, সে ক্ষেত্রে সরকারের কোনো বাধা থাকবে না।’

তিনি বলেন, ‘খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকেও হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিনা খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করেছেন।’

আনিসুল হক বলেন, ‘বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি বানানোর প্রয়াস ও চেষ্টা করেছিল। শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।’

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন বর্ধিত সভায় সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে আখাউড়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, হুমায়ুন কবিরসহ উপজেলার সব ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026