1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

‘হাফ পাসের’ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা পৌনে ১১টা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে সায়েন্সল্যাব মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থী।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের আল্লাহ করিম জামে মসজিদের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা হাফ পাস ভাড়ার দাবিতে স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় বাসস্ট্যান্ডের তিন দিকের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে যানজট দেখা দিয়েছে ওই এলাকায়। তবে ওষুধ কোম্পানির গাড়ি, অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে। যানজট স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা আজ সড়ক অবরোধ শুরু করেন। গাড়ি থামিয়ে চালকের চাবি নিয়ে নেন তাঁরা। ধীরে ধীরে আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেন।

বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ২২ নভেম্বর
বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ২২ নভেম্বরছবি: সাজিদ হোসেন
মোহাম্মদপুর থেকে রামপুরায় চলাচলকারী স্বাধীন পরিবহন নামে একটি বাসের চালকের সহকারীর সঙ্গে মোহাম্মদপুর সরকারি কলেজের একদল শিক্ষার্থীর বাসাভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বাসচালকের সহকারীকে শিক্ষার্থীরা মারধর করেন।

পরে পুলিশের কাছ শিক্ষার্থীদের বিরুদ্ধে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ তোলেন চালকের ওই সহকারী। এরপর তিনি প্রজাপতি পরিবহন নামের একটি বাসে গিয়ে ওঠেন। তাঁকে বাস থেকে নামাতে না পেরে কিছু শিক্ষার্থী বাসটি ভাঙচুর করেন।

বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ২২ নভেম্বর
বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ২২ নভেম্বরছবি: সাজিদ হোসেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (ওসি) মো. মাছুদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। তাদের শান্ত করে দ্রুত এই স্থান ফাঁকা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026