1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

ভারতের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টি, ৩৫ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৭৮ বার দেখা হয়েছে

টানা এক সপ্তাহের বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দক্ষিণাঞ্চল। প্রবল বৃষ্টিতে অন্ধ্র প্রদেশ ও কর্ণাটকে ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩০ জন।

শুধুমাত্র অন্ধ্র প্রদেশে ৩২ জনের মৃত্যু হয়েছে। সড়ক ও মহাসড়কগুলো ডুবে যাওয়ায় অনেক শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।  উদ্ধারাভিযানে কাজ করছে ১৬টি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা টিম।  এখন পর্যন্ত ৫৮ হাজারের মত মানুষ ঘর ছেড়ে ২৯৪টি রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

কর্ণাটক রাজ্যে মারা গেছে অন্তত তিনজন, এ কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা তুষার গিরি নাথ। তিনি বলেন, ‘দেড়শোর মত ঘর-বাড়ি ধসে গেছে। তারা তাদের আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। আমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করছি।’

এদিকে আবহাওয়া বিভাগ বলছে, বঙ্গোপসাগরে নিন্মচাপের কারণে ভারী বৃষ্টিপাতের সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তামিল নাড়ু অঞ্চলে এ প্রভাব পড়তে পারে। বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা থাকলেও সপ্তাহের শেষে তা বাড়তে পারে বলে বলছে আবহাওয়া বিভাগ।

চলতি মাসের শুরুতে তামিলনাড়ুতে ভয়াবহ বন্যায় ১৬ জনের মৃত্যু হয়।

সূত্র: সিএনএন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026