1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

বুলগেরিয়ায় বাসে আগুন লেগে শিশুসহ ৪৫ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ১৮৩ বার দেখা হয়েছে

বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে মেসিডোনিয়াগামী একটি বাসে আগুন লেগে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টায় রাজধানী সোফিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বোসনেক গ্রামের কাছে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি নিরাপত্তা বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ বেসরকারি টেলিভিশনকে দেওয়া বার্তায় জানিয়েছেন, নিহতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে এবং অগ্নিদগ্ধ সাতজনকে রাজধানী সোফিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। নিকোলাভ বলেন, ‘একটি বাসে আগুন লেগে তা থেকে ৪৫ জন নিহত হয়েছেন।’

বাসে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। সোফিয়ার উত্তর মেসিডোনিয়া দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের বেশির ভাগই উত্তর মেসিডোনিয়ার বাসিন্দা।

এদিকে ম্যাসিডোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুজার ওসমানি জানিয়েছে, সাপ্তাহিক ছুটি শেষ করে ইস্তানবুল থেকে স্কোপজে যাচ্ছিলো বাসটি। পথেমধ্যে দুর্ঘটনা ঘটে।

মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জায়েভ এই দুর্ঘটনা নিয়ে এরইমধ্যে বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন।

সূত্র : বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026