1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্তের বিষয়ে যা বললেন সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে শিগগিরই যৌক্তিক সিদ্ধান্ত আসবে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন ।

এদিন সকাল ১০টায় পবিত্র কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত এবং শোক বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সংগঠনের বিভাগীয় প্রতিনিধিরা একে একে বক্তব্য রাখেন।

দুপুরে সভায় উপস্থিত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে তিনি বলেন, এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত আসবে।

মন্ত্রী বলেন, আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। তাতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আশা করছি, সভা থেকে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত আসবে। পাশাপাশি শনিবার বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস মালিকদের সঙ্গে বসে এ ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা রাখি।

সড়কমন্ত্রী আরও বলেন, বিআরটিসির বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। শুধু সরকারি বাসে নয়, বেসরকারি বাসেও শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আমি সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা কামনা করবো।

সংগঠনের ১৩০টি ইউনিটের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সব কর্মকর্তা এবং সারাদেশের সব জেলা, শাখা/ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে সভার সঞ্চালনা করছেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026