1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা সড়ক নিরাপত্তা আইন ২০২৭ সালের মধ্যে প্রণয়ন হবে: জানালেন মন্ত্রী শেখ রবিউল বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে’ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ ডেঙ্গু থেকে রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চান প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের ২৬ অক্টোবর থেকে কক্সবাজার-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন

মানব পাচারের দায়ে সাবেক সাংসদ শহিদের ৭ বছরের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৮২ বার দেখা হয়েছে

কূটনৈতিক প্রতিবেদক

কুয়েতে দণ্ডিত বাংলাদেশের সাবেক সাংসদ কাজী শহিদ ইসলাম এবার মানব পাচারের দায়ে সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন। এ মামলায় তাঁকে ২৭ লাখ কুয়েতি দিনারের জরিমানাও করা হয়েছে।

আজ রোববার কুয়েতের এক আপিল আদালত মানব পাচারের মামলায় দেওয়া রায়ে কারাদণ্ড শেষে কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

কুয়েতের গণমাধ্যমের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের গালফ নিউজ এ খবর জানিয়েছে।

এর আগে ঘুষ লেনদেন ও অর্থ পাচারের দায়ে কাজী শহিদ ইসলামের সাত বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। এর পাশাপাশি তাঁকে ২০ লাখ কুয়েতি দিনার জরিমানাও করা হয়েছে।

মানব ও অর্থ পাচারের অভিযোগে শহিদকে গত বছরের ৬ জুন রাতে তাঁর কুয়েত সিটির বাসা থেকে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আটক করেন।

 

মামলাসংশ্লিষ্ট কুয়েতের পাবলিক প্রসিকিউটরের দপ্তর, সংশ্লিষ্ট ব্যক্তি সূত্র ও নথিপত্র থেকে জানা যায়, শুরু থেকেই শহিদ ইসলামের বিরুদ্ধে মানব পাচারের পাশাপাশি মুদ্রা পাচারের অভিযোগ ছিল। এমনকি কুয়েতে শহিদ ইসলামের বাড়ির গ্যারেজে রাখা গাড়ি ও তাঁর প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে চেকসহ আর্থিক লেনদেনের বেশ কিছু প্রমাণ পান দেশটির গোয়েন্দারা।

লক্ষ্মীপুর-২ আসন (রায়পুর-লক্ষ্মীপুর সদরের আংশিক) থেকে সাংসদ হয়েছিলেন শহিদ ইসলাম। কুয়েতে কারাদণ্ডাদেশে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026