1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে’ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ ডেঙ্গু থেকে রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চান প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের ২৬ অক্টোবর থেকে কক্সবাজার-ঢাকা রুটে যুক্ত হচ্ছে নতুন ট্রেন বই পড়ার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নিতে নির্দেশনা প্রধানমন্ত্রীর সিসা দূষণ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ জরুরি: পরিবেশমন্ত্রী চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী

সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আল আহলিতে তিন বছরের বর্ণাঢ্য অধ্যায় শেষে নতুন ঠিকানায় পাড়ি জমালেন আলজেরিয়ার তারকা।

নতুন ঠিকানা বেছে নিলেন রিয়াদ মাহরেজ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সৌদি প্রো লিগের দল আল আহলি ছেড়ে ফ্রি ট্রান্সফারে আল শামালে যোগ দিয়েছেন আলজেরিয়ার তারকা রিয়াদ মাহরেজ। বুধবার কাতার স্টার্স লিগের ক্লাবটি এই ঘোষণা দিয়েছে।

৩৫ বছর বয়সী এই উইঙ্গার জেদ্দা-ভিত্তিক ক্লাব আল আহলিতে তিন বছরের বর্ণাঢ্য অধ্যায় শেষে নতুন ঠিকানায় পাড়ি জমালেন।

ফরাসি ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মাহরেজ ২০১৪ সালে যোগ দেন লেস্টার সিটিতে। ২০১৬ সালে রূপকথার জন্ম দিয়ে ইংলিশ ক্লাবটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে অগ্রণী ভূমিকা রাখেন তিনি।

২০১৬ সালে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়া মাহরেজ পরবর্তীতে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন এবং আল আহলিতে যোগ দেওয়ার আগে ইতিহাদ স্টেডিয়ামে চারটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন।

২০২৫ ও ২০২৬ সালে পরপর দুইবার আল আহলির এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট শিরোপা জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি।

ফ্রান্সে জন্মগ্রহণকারী এই খেলোয়াড় ২০১৯ সালে আলজেরিয়ার আফ্রিকা কাপ অব নেশন্স জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এই বছরের বিশ্বকাপে দলকে শেষ বত্রিশে পৌঁছাতে সাহায্য করেন।

বিশ্বকাপ অভিযানের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেন আলজেরিয়ার হয়ে ১১৯ ম্যাচে ৪০ গোল করা মাহরেজ।

তার নতুন ক্লাব আল শামাল পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে স্টার্স লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

সাংবাদিকতায় বিনিয়োগ, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও বিকল্প আয়: মেন্টর যখন টিআইকে

দারিদ্র্যের ফাঁদে নতুন মানুষ, কোথায় রাষ্ট্রের নিরাপত্তাবলয়?

নিরাপদ পূজা কোনো অনুগ্রহ নয়, নাগরিক অধিকার

ফুটপাত: নেপথ্যের চক্র, কালো অর্থনীতি ও উচ্ছেদ নাটক

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026