জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি খাতকে আর্থিক ও কারিগরি সহায়তার আহ্বানও জানান তিনি।
ঢাকার একটি হোটেলে বুধবার ‘আন্তর্জাতিক সিসা বিষক্রিয়া প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত সেমিনারে কথা বলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে সিসা দূষণ প্রতিরোধে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া করা জরুরি বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেছেন, “সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। শিশুদের সুস্থ বিকাশ, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সিসা দূষণ প্রতিরোধে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”
বুধবার পরিবেশ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এদিন ঢাকার একটি হোটেলে ‘আন্তর্জাতিক সিসা বিষক্রিয়া প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত সেমিনারে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, “গত ১৭ অগাস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা ‘সিসামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জাতীয় কৌশল ও বহুবর্ষ মেয়াদি কর্মপরিকল্পনা ২০২৬–২০৩৫’ অনুমোদন করেছে। এ কর্মপরিকল্পনায় সিসা দূষণের উৎস শনাক্ত করা, পরিবেশে নজরদারি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আইন ও বিধিবিধান শক্তিশালী করা, শিল্প খাতের দায়িত্বশীল অংশগ্রহণ, জনসচেতনতা সৃষ্টি, গবেষণা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।”
জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি খাতকে আর্থিক ও কারিগরি সহায়তার আহ্বানও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ সোলায়মান হায়দার এবং রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী উপস্থিত ছিলেন।
দারিদ্র্যের ফাঁদে নতুন মানুষ, কোথায় রাষ্ট্রের নিরাপত্তাবলয়?
নিরাপদ পূজা কোনো অনুগ্রহ নয়, নাগরিক অধিকার
ফুটপাত: নেপথ্যের চক্র, কালো অর্থনীতি ও উচ্ছেদ নাটক
তৌফিক ভাইকে নিয়ে একটি নির্মোহ বিশ্লেষণের প্রয়াস