1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী বিশ্ব ব্যাংক-আইএমএফের অর্থায়ন নিয়ে ‘কোনো দ্বিধা নেই’: অর্থ উপদেষ্টা অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান রাষ্ট্রপতির ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বাধা কাটলো নতুন উড়োজাহাজ যুক্ত হলে ঢাকা-রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদকে বিএনপির শেষ শ্রদ্ধা ‘সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার’ পাকিস্তানের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা ‘বাংলাদেশ একটি ভালো টেস্ট দল’ ‘বাংলাদেশে খেলা চ্যালেঞ্জিং, আমরা প্রস্তুত আছি’

চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

চীনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব ঋণ থেকে বিনিয়োগের দিকে নিতে বাংলাদেশ জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন।

ব্যাংককে আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

চীনের এক্সিম ব্যাংক ও মার্কিন অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, 'আমরা ধীরে ধীরে জিটুজি ঋণ মডেল থেকে সরে এসে বিনিয়োগ ও অংশীদারত্বের দিকে যাচ্ছি।'

'ভবিষ্যতে চীনের অর্থায়ন ঋণ থেকে বিনিয়োগের দিকে যাওয়া উচিত এবং আমরা এ বিষয়ে উভয় পক্ষের যৌথ পরিবর্তন আশা করি,' বলেন তিনি।

যৌথ ও সরাসরি বিনিয়োগের ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, 'আমাদের আর্থিক নীতির প্রধান লক্ষ্য হলো বিনিয়োগ। আমরা ঋণ নেওয়া থেকে সরে আসছি।'

তিনি জানান, চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সহায়তা, ঋণ ব্যবস্থাপনা ও বাংলাদেশের সঙ্গে পারস্পারিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। বৈঠকে একটি মার্কিন সংস্থার অনুদান নিয়েও আলোচনা হয়।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, 'অতীতে আমরা তেমন বেশি অনুদান পাইনি।'

বাংলাদেশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ, জ্বালানি তেল, সয়াবিন ও অন্যান্য পণ্য কিনছে। এতে বাণিজ্য ঘাটতি কমে আসছে।

অর্থমন্ত্রী বলেন, 'এখন মার্কিন সহায়তা আসার উপযুক্ত সময়। এখন না হলে আর কখন? তারা সহায়তা করতে সম্মত হয়েছে। দেখা যাক কী হয়।'

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026