1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাষ্ট্রপতি হয়ে প্রথম সংসদ অধিবেশন ডাকলেন ফখরুল, বসছে ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ মৌসুমে ৯ বিলিয়ন পাউন্ড আয়ের পরও আর্থিক শঙ্কায় ইংলিশ ফুটবল গেম খেলার সময় মোবাইল ফোন বিস্ফোরণ, দুই বন্ধু আহত ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, দুর্ভোগে ১৪ হাজারের বেশি যাত্রী ২০২৯ সাল পর্যন্ত জাপানের কাছে বিশেষ রেয়াতি ঋণ চাইবে বাংলাদেশ চট্টগ্রাম কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের কফিনে প্রধানমন্ত্রীর ফুল বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি : ইউএনডিপি এলপিজি নিয়ে ধর্মঘট করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি জ্বালানিমন্ত্রীর

গেম খেলার সময় মোবাইল ফোন বিস্ফোরণ, দুই বন্ধু আহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইলফোনে গেম খেলার সময় বিস্ফোরণে দুই বন্ধু আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের খেঁজুরতলা এলাকায় একটি বিলের পাশে এ ঘটনা ঘটে। আহত দুজনের মধ্যে রুবেল হোসেনের একটি চোখে গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত সাকিল আহমেদকে চাঁদপুরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত রুবেল হোসেন চরবগা গ্রামের কবির হোসেনের ছেলে ও সাকিল আহমেদ একই এলাকার আব্দুল মতিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল ও সাকিল প্রতিবেশী এবং পরস্পরের বন্ধু। মঙ্গলবার সন্ধ্যায় তারা বিলের কাছে পাশাপাশি বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি মোবাইল ফোন বিস্ফোরিত হয়। এতে দুজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

স্থানীয়দের ধারণা, গেম খেলার সময় মোবাইল ফোনটি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। তবে কী কারণে ফোনটি বিস্ফোরিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ বলেন, আহত রুবেলের একটি চোখের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মনির সাকিব বলেন, খেঁজুরতলা এলাকায় বিলের পাশে বসে দুই বন্ধু মোবাইল ফোনে গেম খেলছিলেন। হঠাৎ একটি ফোন বিস্ফোরিত হলে তারা দুজন আহত হন।

সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউছুফ জালাল কিসমত বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে কোন মোবাইল ফোন থেকে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা আমার জানা নেই।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আমি ফেসবুকে ঘটনাটি দেখেছি। তবে এ বিষয়ে কেউ থানায় অভিযোগ বা তথ্য দেননি। তাই বিস্তারিত আমার জানা নেই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026