1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

চিরিরবন্দরে বেইলী ব্রিজ ভেঙে নদীতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ২৩৯ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে কাকঁড়া নদীর বেইলীব্রিজ ভেঙেমালবাহীট্রাক (চুয়াডাঙ্গা-ট ১১-০২৫৪ নম্বর) ৭০০ বস্তা সারসহনদীতে পড়ে গেছে। এর ফলে চিরিরবন্দর ও পাবর্তীপুর উপজেলার সঙ্গে জেলা শহরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।এছাড়া ব্রিজের দুপাশে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে দিনাজপুর-চিরিরবন্দরসড়কের কারেন্টহাট নামক স্থানে কাকঁড়া নদীতে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালক ওহেলপার আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী লোকমান হোসেন বলেন, ‘সেতুর পাশে বালুচর দিয়েহেঁটে যাচ্ছছিলাম । এ সময় হঠাৎ বিকট শব্দ শুনে এগিয়ে আসলে দেখি, ব্রিজের মাঝখানে পৌঁছামাত্র সার বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়েছে। পরে স্থানীয়রা দৌড়ে আসলে ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার করি। ‘
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জানান,ব্রিজটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।এর দুই পাশে সিগনাল সাইনবোর্ড লাগানো রয়েছে। ব্রিজটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষেধ। কিন্তু দুর্ঘটনাকবলিত ট্রাকটি ৩৫ টন সার নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি নতুন করে নির্মানের জন্য জাইকা প্রকল্পে টেন্ডার হয়েছে। আগামী এক মাসের মধ্যে ব্রিজটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026