1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

স্বামী আমার সঙ্গে যা করতেন ও তা-ই করে, গরুকে বিয়ে করে বললেন বিধবা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২২৬ বার দেখা হয়েছে

স্বামীর মৃত্যুর পর থেকেই একা একা থাকতেন তিনি। হঠাৎ একদিন বাড়ির একটি বাছুর তার মুখের কাছে মুখ এনে আদর করেছিল, ঠিক সেভাবেই, যেভাবে তার মৃত স্বামী তাকে আদর করতেন।এরপর থেকেই ওই নারীর মনে হতে থাকে গরুরূপে পুনর্জন্ম হয়েছে মৃত স্বামীর। বাছুরটিও এরপর একাধিকবার তার কাছাকাছি আসতে শুরু করে। আদর পেতে চায়! ধীরে ধীরে বাছুরের সঙ্গে সম্পর্ক গভীর হয় তার। পরে তিনি সিদ্ধান্ত নেন বাছুরটিকে বিয়ে করবেন।

এমন ঘটনা ঘটেছে কম্বোডিয়ার ক্রাতি প্রদেশে। আর গরুকে বিয়ে করা ওই মহিলার নাম খিম হাং। ৭৪ বছর বয়স্কা এই নারীর স্বামী মারা গেছেন গত বছর। এরপর বাড়ির বাকি স্বজনদের সঙ্গেই দিন কাটছিল তার।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে আনুষ্ঠানিকতা সারতে আর বিলম্ব করেননি খিমা। গ্রামবাসীর উপস্থিতিতেই বাছুরটিকে স্বামী হিসেবে বরণ করে নেন। বিয়ের পরে বাছুরটি থাকতে শুরু করেছে তারই সঙ্গে বাড়ির নিচতলার একটি ঘরে। নিয়মিত তার গোসল করানো, খাবার দেওয়া থেকে সব ধরনের যত্নই নিচ্ছেন তিনি। তার এই কথিত স্বামী যেন আরাম করে ঘুমাতে পারে, সে জন্য নরম বালিশ-বিছানার ব্যবস্থাও করেছেন খিমা।
খিমা রয়টার্সকে বলেছেন, ‘আমি মনে করি বাছুরটি আমার স্বামী। কারণ সে আমার সঙ্গে একই আচরণ করে, যা স্বামী বেঁচে থাকার সময় করতেন।’

তিনি বলেন, ‘প্রথম দিন বাছুরটি আমার ঘাড়, চুলের কাছে এসে চেটে দেয়। তারপর সিঁড়ি দিয়ে আমার পেছনে আসছিল। ঠিক যেমন আমার স্বামী করতেন। তারপর থেকেই মনে হয় আমার স্বামী গরু হয়ে ফের আমার কাছে এসেছেন।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026