1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড গৌরীপুরে পুড়ল ঝলমল সিনেমা হল সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ১৮৮ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার অঙ্গরাজ্যের অক্সফোর্ড শহরের অক্সফোর্ড হাই স্কুলে এ হামলার ঘটনায় আহত হয়েছেন এক শিক্ষকসহ আরও ছয়জন।

হামলার ঘটনার পর স্থানীয় পুলিশ প্রসাশনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়েছে। খবর এএফপির।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরের পর জরুরি সহায়তা নম্বরে শতাধিক ফোনকল আসে। জানানো হয়, প্রায় পাঁচ মিনিট ধরে ১৫ থেকে ২০টি গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রথম ফোনকল পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ওই বন্দুকধারীকে আটক করা হয়।

আটকের সময় ওই কিশোর কোনো বাধা দেয়নি বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হামলার কারণ সম্পর্কেও কোনো তথ্য দেয়নি সে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026