1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

শ্রীপুরে ব্যবসায়ীর টাকা নিয়ে পালিয়েছে কর্মচারী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৬৬ বার দেখা হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুরের এমসি বাজারস্থ আয়েশা নির্মাণ ট্রেডার্সের কর্মচারী ২৮ নভেম্বর রবিবার ১ লক্ষ ৪২ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে আয়েশা নির্মাণ ট্রের্ডাসের স্বত্বাধিকারী আব্দুল রাজ্জাক বাদী হয়ে অভিযুক্ত কর্মচারী ময়মনসিংহের গৌরীপুরের সরিষাহাটি গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো.মামুন (২৮) এর বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২৮ নভেম্বর বেলা এগারোটার দিকে এক লাখ ৪২হাজার টাকা দিয়ে অভিযুক্ত মামুনকে মাওনা চৌরাস্তা শাখার ইসলামী ব্যাংকে জমা দিতে পাঠানো হয়। পরে উক্ত টাকা ব্যাংকে জমা না দিয়ে এই কর্মচারী পালিয়েছে। তার মুঠোফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে এই কর্মচারী ০১৩০৮-৫৯৪০৩৩ থেকে দোকানের স্বত্বাধিকারীর মোবাইলে মেসেজ দিয়ে টাকা নিয়ে উধাও হয়ে গেছে আর ফিরে আসবে না বলে জানান।

এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026