1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা সড়ক নিরাপত্তা আইন ২০২৭ সালের মধ্যে প্রণয়ন হবে: জানালেন মন্ত্রী শেখ রবিউল বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ‘বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে’ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাক্ষাৎ ডেঙ্গু থেকে রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চান প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগী হবে, আশা ভারতের

সুবর্ণজয়ন্তী উপলক্ষে লাল সবুজের মহোৎসবে মুখরিত হাতিরঝিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ১৫২ বার দেখা হয়েছে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হচ্ছে লাল সবুজের মহোৎসব বিজয়ের ৫০ বছর পূর্তি। দীর্ঘ ৯ মাসের যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে আবির্ভূত হয় বাংলাদেশ।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এফবিসিসিআইয়ের উদ্যোগে ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই মহোৎসবের। হাতিরঝিল এমফিথিয়েটারে সন্ধ্যা শুরু হয় এই বর্ণিল আয়োজন। লাল সবুজের মহোৎসব আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।

এদিকে উৎসবটি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিশেষ অতিথি আছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অতিথি হিসেবে আছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এফবিসিসিআই সভাপতি মো জসিম উদ্দিন।এছাড়াও ১৬ দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিন থেকে পর্যায়ক্রমে আরও থাকছে দেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের প্রায় প্রতিটি শাখার স্বনামধন্য প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠানমালা।

এদিকে স্ব-স্ব পরিবেশনা নিয়ে এতে উপস্থিত থাকছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ, রবীন্দ্র, নজরুল, লোকসংগীত, আধুনিক ও ব্যান্ড সংগীতের স্বনামধন্য শিল্পীরা। নৃত্য, মঞ্চনাটকের পাশাপাশি থাকছে চলচ্চিত্র তারকাদের বিশেষ পারফরম্যান্স।এছাড়াও থাকছে শিশু-কিশোর ও বিশেষ শিশুদের (প্রতিবন্ধী) পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026