1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

মেসিকে ‘অপমান’ করা পোস্টে ‘সায়’ দিলেন রোনাল্ডো!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৪১ বার দেখা হয়েছে

নিজের সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। সোমবার রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে বায়ার্ন তারকা লেওয়ানডস্কিকে হারিয়ে পুরস্কারটি জেতেন মেসি।

দুই ধাপ এগিয়ে যান চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। কেননা ব্যালন ডি’অর জেতায় মেসির পর অবস্থান রোনাল্ডোর পাঁচটি।

এবারের ব্যালন ডি’অরের প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন না ক্রিশ্চিয়ানের রোনাল্ডো। তবু মেসির ব্যালন ডি’অর জয়কে মেনে নিতে পারছেন না রোনাল্ডোভক্তরা।

সোমবার রাত থেকেই চলছে এ নিয়ে সমালোচনা। সিআর সেভেন ও লিনার্দিও নামে রোনাল্ডোর একটি ইনস্টাগ্রাম ফ্যান আইডি থেকে একটি পোস্ট করা হয় এ নিয়ে।

মেসিকে রীতিমতো ‘অপমান’ করে ওই পোস্টে লেখা হয়— ‘কে পুরস্কারটা জিতল? মেসি। যিনি বার্সেলোনার হয়ে কেবল কোপা দেলরের শিরোপা জিতেছেন। আর রোনাল্ডো যাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারেননি। এর পর মৌসুমের বড় ম্যাচগুলোতে অদৃশ্য হয়ে গেছেন।’

পোস্টটি দেখে ক্ষুব্ধ বিশ্বজুড়ে মেসিভক্তরা। যে যার মতো যুক্তি উপস্থাপন করে ক্ষোভ উগরে দিচ্ছেন।

তবে ব্যাপারটি এখানেই শেষ হতে পারত। কিন্তু মেসিভক্তদের ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজেই।

বিতর্কিত পোস্টের কমেন্টে রোনাল্ডো লিখেছেন— ‘Factos’। যার অর্থ হলো— ‘এটিই তথ্য’।

মেসিকে অপমান করা বিতর্কিত পোস্টকে এভাবেই সমর্থন জানালেন রোনাল্ডো।

 

 

ব্যাপারটি মেনে নিতে পারছে না ফুটবলের আর্জেন্টাইন জাদুকরের ভক্ত-অনুরাগীরা। সেই পোস্ট ও রোনাল্ডোর মন্তব্য নিয়ে রীতিমতো হইচই চলছে ফুটবলবিশ্বে। অনেকে রোনাল্ডোর তীব্র সমালোচনা করেছেন।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026