1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

করোনায় আরও ৩ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৬২ বার দেখা হয়েছে

গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৮৯ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৪৩ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ২২৫ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৪৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৭৩টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯০৯ জন এবং নারী ১০ হাজার ৮০ জন।
তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের ১ জন এবং ৪১ থেকে ৫০ বছরের ২ জন রয়েছেন।
মারা যাওয়া ৩ জন ঢাকা বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১ জন রয়েছে। মারা যাওয়া ৩ জনই সরকারি হাসপতালে মারা গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026