1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব হাত ধোয়া দিবস আজ মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর আন্তর্জাতিক বাণিজ্য সমপ্রসারণে ভূমিকা রাখছে চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পে ইউএইর সহযোগিতা চায় বাংলাদেশ ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা টফিতে, আগাম পাস ৪৯ টাকা সড়ক নিরাপত্তা আইন ২০২৭ সালের মধ্যে প্রণয়ন হবে: জানালেন মন্ত্রী শেখ রবিউল বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও চীনের সহযোগিতার আশ্বাস সৌদি ফুটবল ছেড়ে কাতারের ক্লাবে মাহরেজ শুল্ক-বাণিজ্য নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের কাউন্সিলার প্রার্থী অহিদ উদ্দিনের গণসংযোগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২২১ বার দেখা হয়েছে

লন্ডন  চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেমের কাউন্সিলার পদপ্রার্থী মোহম্মদ অহিদ উদ্দিন ২৬ নভেম্বর, শুক্রবার বিকালে উডফোর্ড মসজিদে মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ শেষে চার্চফিল্ড ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন।

মসজিদে জুম্মার নামাজ শেষে লিবডেম প্রার্থী মোহাম্মদ অহিদ উদ্দিন মুসল্লীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমর্থন প্রত্যাশা করেন এবং পরে বাসিন্দাদের মধ্যে ফোকাস লিফলেট বিতরণ করেন।

উল্লেখযোগ্য যে, মোহাম্মদ অহিদ উদ্দিন হচ্ছেন রেডব্রিজ কাউন্সিলের চার্চফিল্ড ওয়ার্ডে লিবডেম মনোনীত প্রথম ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলার প্রার্থী। তিনি প্রায় প্রতি শুক্রবার চার্চফিল্ড ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে লিবডেমের ফোকাস নিউজ লেটার বিতরণ করে আসছেন। লিবডেমের এই ফোকাস নিউজ লেটারে পার্টির কার্যকলাপ এবং চার্চফিল্ডের বাসিন্দাদের দ্বারা উত্থাপিত সমস্যাসমূহের বিবরণ লিপিবদ্ধ রয়েছে। আজকের (শুক্রবার) প্রচারণার বেশিরভাগ অংশ জুড়ে ছিল ব্রিটিশ বাংলাদেশী বাসিন্দাদের উদ্দেশে নিবেদিত।

গণসংযোগে লিবডেম প্রার্থী অহিদ উদ্দিনের সঙ্গে ছিলেন লন্ডনের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব স্পেকট্রাম বাংলা রেডিও এব্ং অনলাইন টিভির পরিচালক মিছবাহ জামাল, মুহিবুর রহমান মুহিব, ফয়সাল আহমেদ, তরুণ মেধাবী ব্যক্তিত্ব লাবিবুর রহমান ও রুবেল খান প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026