1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

ভুল করে নিরাপত্তা বাহিনীর গুলি : ১৪ গ্রামবাসী নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৬৩ বার দেখা হয়েছে

অনুপ্রবেশকারী মনে করে ভারতের নাগাল্যন্ডে ভুল করে নিজের দেশের ১৪ গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় এক ভারতীয় জওয়ানও নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার।

খবরে বলা হয়, বেসামরিক লোক নিহতের ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সূত্র জানায়, নাগাল্যন্ডের মন জেলায় ওটিং গ্রামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় নিরাপত্তাবাহিনী গুলি চালায়। এতে ১৪ গ্রামবাসী মারা যায়।

দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। ওটিং গ্রামটি মায়ানমার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও টুইটারে এই ঘটনার উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন। একে ‘দুর্ভাগ্যজনক ঘটনা’ বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন ।

সংবাদমাধ্যগুলো জানায়, অনুপ্রবেশকারী রুখতে তিরু-ওটিং রোডে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময় স্থানীয় গ্রামবাসীদের ‘ভুল করে’ অনুপ্রবেশকারী ভেবে হঠাতে শুরু করে। গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে নিরাপত্তাবাহিনী গুলি চালাতে শুরু করে। গুলিতে গ্রামবাসীরা মারা যাওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026