1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

ঢাকা ছেড়েছেন ডা. মুরাদ, জানা যাচ্ছে না অবস্থান!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৭০ বার দেখা হয়েছে

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে মোবাইলে কুরুচিপূর্ণ কথাবার্তার কল রেকর্ড ফাঁসের পরই ঢাকা ছেড়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডা. মুরাদ চট্টগ্রামের উদ্দেশে দুপুরেই ঢাকা থেকে রওনা হন। সেখানে তার এক বন্ধুর বাসায় ওঠার কথা থাকলেও ফোন বন্ধ থাকায় তার সঠিক অবস্থান জানা যায়নি।

যদিও সোমবার সচিবালয়ে নিজ দফতরেও আসেননি প্রতিমন্ত্রী। এদিন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু সেখানেও যাননি তিনি।

এদিকে, প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে তাকে পদত্যাগের এ নির্দেশ দেওয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026