1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি পঞ্চাশ ভাগের বেশি -সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭
  • ১৯৫ বার দেখা হয়েছে

পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি পঞ্চাশ ভাগের বেশি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী আজ দুপুরে শ্রীনগর (ছনবাড়ি)-মুন্সিগঞ্জ মহাসড়কে নবনির্মিত পাঁচটি সেতু উদ্বোধনকালে একথা জানান।

কাদের বলেন, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে প্রায় ষোল মিটার দীর্ঘ মস্তফাগঞ্জ সেতু, প্রায় ঊনত্রিশ মিটার দীর্ঘ রান্ধুনী বাড়ি সেতু, প্রায় চৌদ্দ মিটার দীর্ঘ সিংপাড়া সেতু, প্রায় আঠারো মিটার দীর্ঘ কোলা সেতু এবং প্রায় তেইশ মিটার দীর্ঘ কুসুমপুর বাগানবাড়ী মসজিদ (মালীপাড়া) সেতু নির্মিত হয়েছে।

মন্ত্রী বলেন, মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীন ঝুঁকিপূর্ণ বেইলি সেতুসমূহ স্থায়ী কংক্রিট সেতু দ্বারা প্রতিস্থাপন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের মাধ্যমে ঊনত্রিশটি বেইলি সেতুর স্থলে আরসিসি/পিসিগার্ডার সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। তিনি বলেন, আরো পনেরোটি সেতুর নির্মাণকাজ ২০১৮ সালের জুন এবং অবশিষ্ট নয়টি সেতুর নির্মাণকাজ ২০১৯ সালের ডিসেম্বর নাগাদ শেষ হবে।

এছাড়া ২০২০ সালের মধ্যেই মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীন সকল ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে আরসিসি/পিসিগার্ডার সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে বলে তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, সওজ মুন্সিগঞ্জের নির্বাহী প্রকৌশলী
মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026