1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ নড়িয়ার ওসিকে হুমকির অভিযোগ, বিএনপি নেতা সাগর বহিষ্কার বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড

হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতীয় প্রতিরক্ষাপ্রধান সস্ত্রীক নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১৭৪ বার দেখা হয়েছে

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার বেলা ১২ টা ২০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে দেশটির প্রতিরক্ষাপ্রধানসহ ১৪ জনকে বহনকারী এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক টুইট বার্তায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত সস্ত্রীক নিহত হয়েছেন বলে জানিয়েছেন। টুইটে তিনি বলেন, তামিলনাড়ুতে আজ অত্যন্ত দুর্ভাগ্যজনক হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর ১১ সদস্যের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত।

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে উদ্ধার অভিযানে রয়েছেন কর্মীরা। ঘন ও গাঢ় ধোয়া উড়ছে। গাছের ওপর দিয়ে আগুন দেখা গেছে। স্থানীয় লোকজন এবং পুলিশ সদস্যরা মৃতদেহগুলো সরিয়ে নিয়েছেন।

ভারতের এয়ারফোর্স এক টুইটবার্তায় জানিয়েছে, হেলিকপ্টারটি চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে দিল্লি থেকে সুলুরের উদ্দেশে্য যাচ্ছিল। পথে কুন্নুর জেলায় উটির কাছে ঘন জঙ্গলের মধ্যে এটি বিধ্বস্ত হয়। তবে এটি বিধ্বস্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কুন্নুরে গভীর জঙ্গলে ভেঙে পড়ার পরেই

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026