1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

রোহিঙ্গা প্রত্যাবাসনে বরফ গলতে শুরু করেছে — সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ২২১ বার দেখা হয়েছে

রোহিঙ্গা প্রত্যাবাসনে বরফ গলতে শুরু করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রী আজ সকালে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ১নং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে খাবার ও কম্বল বিতরণকালে একথা জানান। এসময় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে সাত’শ খাবার প্যাকেট এবং দেড় হাজার কম্বল বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, সারা বিশে^ যেখানে শরণার্থীরা নিপীড়ন সইছে সেখানে বাংলাদেশে তাদের সাথে অতিথির মতো আচরণ করা হচ্ছে। কিভাবে তারা সম্মানের সাথে নিজ দেশে ফিরে যেতে পারে সে ব্যাপারে কাজ করছে সরকার। তিনি রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ ছাত্রলীগ গঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ঔষুধ বিতরণ করেন।

পরে মন্ত্রী উখিয়া কেন্দ্রীয় পাতাবাড়ি আনন্দ বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত রেবতপ্রিয় মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া ও জাতীয় বৌদ্ধ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের যেকোনো সংকটে শেখ হাসিনা সরকার তাদের পাশে রয়েছে। মাথা উঁচু করে দাঁড়িয়ে, সংঘবদ্ধভাবে যে কোনো সংকট মোকাবিলায় বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও আশিক উল্যাহ রফিক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026