1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

ইংরেজি নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ১৮৯ বার দেখা হয়েছে

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ইংরেজি নতুন বছর উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“খ্রিষ্টীয় নববর্ষ ২০১৮ উপলক্ষে আমি দেশবাসীসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।
সময় থেমে থাকে না। এগিয়ে চলাই সময়ের ধর্ম। অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবগত প্রবৃত্তি। তাইতো নববর্ষকে বরণ করতে বিশ্বব্যাপী বর্ণাঢ্য আয়োজন। আমরাও পিছিয়ে নেই। ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত আমাদের তরুণ সমাজসহ গোটাদেশ। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে ইংরেজি বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। তাই জাতীয় জীবনে ইংরেজি বর্ষপঞ্জি প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে।
নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ, খ্রিষ্টীয় নববর্ষে এ প্রত্যাশা করি।
খ্রিষ্টীয় নববর্ষ ২০১৮ সবার জীবনে অনাবিল আনন্দ ও কল্যাণ বয়ে আনুক – এই কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026