1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

গ্রামাঞ্চলে শীত অনুভূত হলেও ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরের তাপমাত্রা অনেকটা বাড়তি। তবে আগামীকাল (১২ ডিসেম্বর) থেকে দেশে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তার লাভ করেছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।

আরও জানা যায়, উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত এলে শীত জেঁকে বসবে। শনি ও রোববার দেশের তাপমাত্রা কমে যেতে পারে। তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই।

সোমবার শৈত্যপ্রবাহ শুরুর পর দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। রংপুর, যশোর, রাজশাহী অঞ্চল ও শ্রীমঙ্গলে এবার শীত পড়ার সম্ভাবনা প্রবল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026