1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে: বোর্ডের বিজ্ঞপ্তি বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫, ৭৭৯ যাত্রী বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি, নেতৃত্বে ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল: তিন আসামির ২ দিনের রিমান্ড পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ দুর্নীতির মামলা: প্রশ্নফাঁসের সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার ‘দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ’: রবিউল সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৬ মার্চের মধ্যেই মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটি জানিয়েছেন।

সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করছে সরকার। এরই মধ্যে ১৯১ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকাও খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা যেসব তালিকা পেয়েছি, সেগুলো প্রকাশ করা হয়েছে। অনেক আবেদন আছে, সেগুলোর ‍যথার্থতা নিরূপণে সংশ্লিষ্ট উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সেগুলো ফেরত পেতে দেরি হচ্ছে। ফেরত পেলে শিগগিরই পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করা হবে। আমরা আশা করছি, আগামী ২৬ মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবসের মধ্যেই আমাদের শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারব।’

এদিকে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ এবং রাজনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন। মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও মতিয়া চৌধুরী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026