1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছবির সত্ত্ব ব্যক্তির নয়, রাষ্ট্রের: হাইকোর্ট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি ও চিত্র কোনো ব্যক্তির মালিকানায় থাকতে পারবে না বলে রুল দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার এ রুল দিয়ে হাইকোর্ট বলেছেন, রাষ্ট্র এবং এর জনগণ এখন থেকে এগুলোর মালিক।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

তবে রুলে হাইকোর্ট কী কী নির্দেশনা দিয়েছেন, তার বিস্তারিত জানা যায়নি।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন গত বছর ৩১ আগস্ট হাইকোর্টে এই রিট করেছিলেন।

রিটে তিনি উল্লেখ করেন, জার্নি মাল্টিমিডিয়া ও স্বাধীকা’র মালিক নাজমুল হাসান “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’ ও ৩০৫৩ দিন” বইয়ের কপিরাইট এবং মেধাসত্ত্ব অধিকার পরিবর্তন করে অর্থ অপব্যবহারের চেষ্টা করেছেন।

সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্নারের জন্য বইগুলো প্রকাশিত হয়েছিল বলেও রিটে উল্লেখ করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026