1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা মাগুরায় কুমড়ো ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন গৃহিণীরা মেসির বিদায়ী পোস্টের কমেন্টে যা লিখলেন রোনালদো দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা দূর করতে আলোচনায় বসছে ঢাকা-দিল্লি ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা

বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর: ৪৬ বছর পর এমপি ফিরোজের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ১৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করার অভিযোগে ৪৬ বছর পর জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য (এমপি) আ স ম ফিরোজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাউফল ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহিদুল হক মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাদি হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।আদালতের বিচারক মো. জামাল হোসেন আগামী ১৯ ডিসেম্বর আদেশের জন্য তারিখ নির্ধারণ করেছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর আনন্দ মিছিল করার কথা উল্লেখ করা হয়েছে মামলার অভিযোগে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের দেয়া ভিডিও বক্তব্য এবং ঘটনাসমূহের প্রত্যক্ষদর্শী খান আলতাফ হোসেন ভুলু সহ মোট ১০ জনকে সাক্ষী করা হয়েছে মামলার আবেদনে। এরা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী নেতা।

বাদির আইনজীবী জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমেক বলেন, ‘সম্প্রতি আ স ম ফিরোজ বাউফলের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে ১৯৭৫ সালের ওই ঘটনা উল্লেখ করেন এবং বলেন এতে তার কিছুই হয়নি। ওই ঘটনার তথ্য উপাত্ত সংগ্রহ করে এ মামলা করা হলো।’
মামলার এজাহারে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর বরিশালে পেশকার বাড়ির সামনে দিয়ে তৎকালীন ছাত্রলীগের একটি মিছিল বের হয়। মিছিলে আ স ম ফিরোজের নেতৃত্বে হামলা করা হয় এবং অশ্বিনী কুমার টাউন হলের উত্তর পাশে আওয়ামী লীগ অফিসে ঢুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করা হয়। ওই দিনই বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকেও জাতির জনকের ছবি ভাঙচুর করা হয়।

এ প্রসঙ্গে সংসদ সদস্য আ স ম ফিরোজ গণমাধ্যমকে বলেন, ‘আমি বাউফলে ৪২ বছর ধরে সুনামের সঙ্গে রাজনীতি করছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026