1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বাঙালিয়ানা চর্চা করুন, আলোকিত মানুষ হোন — তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮
  • ১৮৮ বার দেখা হয়েছে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাঙালিরা বিশ্বের যেখানেই থাকুন, বাঙালিয়ানা চর্চা করুন, নিজস্ব সত্তা ধারণ করে গর্বিত আলোকিত মানুষ হোন।’ আজ রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ইন্টরন্যাশনাল এডুকেশন এক্সপো ২০১৮’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। আয়োজক সংস্থা ক্যাম্ব্রিয়ান ইউনিভার্সিটি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন এম এ বাশার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সমবেত সহ¯্রাধিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মতো বাংলার সাথে বিদেশি ভাষার অযাচিত মিশ্রণ ‘বাংলিশ’ও বাংলার শত্রু। বিদেশি ভাষা শিখুন, কিন্তু শুদ্ধভাবে বাংলাচর্চায় যতœবান থাকুন।’ ‘চার হাজার বছরের বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য আমাদের গর্বিত বাঙালির পরিচয়। একে ধারণ করে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলার মধ্যেই জীবন ও শিক্ষার মাহাত্ম্য নিহিত’, বলেন হাসানুল হক ইনু।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026