1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

aশৈত্যপ্রবাহ থাকবে আরও দুই দিন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশে চলমান শৈত্যপ্রবাহ আগামী বুধবার পর্যন্ত থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়বে, পরে আবার শুরু হবে শীতের প্রকোপ। আবহাওয়া অধিদপ্তর সূত্রে আজ সোমবার এসব তথ্য জানা যায়।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহ থাকবে আগামী আরও দুই দিন, আর এর বিস্তৃতি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আরিফ হোসেন আজ জানান, আগামী দুই দিন এ শৈত্যপ্রবাহ থাকবে, এরপর তাপমাত্রা একটু বাড়বে। ২৪ ডিসেম্বর থেকে আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও সীতাকুণ্ডে, ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা কমলেও দেশের অন্যত্র তাপমাত্রা একই রকম থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026