1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

বিশ্বের ১০৬ দেশে ছড়িয়েছে ওমিক্রন: ডব্লিউএইচও

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। ডব্লিউএইচও জানিয়েছে, করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়েছে বিশ্বের ১০৬টি দেশে।

ডব্লিউএইচও বলছে, ওমিক্রনের সংক্রমণ দ্রুত বাড়ছে। গত এক সপ্তাহে সারা বিশ্বে যত নমুনার জিন বিন্যাস বিশ্লেষণ করা হয়েছে, তার ৯৬ শতাংশ ছিল ডেলটা। আগের সপ্তাহে এই হার ছিল ৯৯ দশমিক ২ শতাংশ। আর ওমিক্রনের হার এই এক সপ্তাহে শূন্য দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৬ শতাংশ হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। সরকারগুলোর উচিত প্রস্তুতি নেওয়া।’

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৭ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৮১৫ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৮৫ হাজার ১৬ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার ৬৩৯ জন।

উল্লেখ্য, গত মাসে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয়। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে অন্তত ৩৮টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। বিশেষ করে রাশিয়া ও তুরস্কে এই ধরন নিয়ে সতর্ক করেছে ডব্লিউএইচও।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026