1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

পাঁচ দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২২৮ বার দেখা হয়েছে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে আগামী পাঁচ দিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ও শুক্রবার (২৪ ডিসেম্বর) তাপমাত্রা সামান্য কিছুটা কমতে অথবা বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনাও কম। তবে আগামী আগামী পাঁচ দিন আবহাওয়া পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, দেশের ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ জেলা এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এ মাসে নতুন করে শৈত্যপ্রবাহের আশঙ্কা নাই বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

দেশে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026