1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

প্রবাসী বাংলাদেশি কর্মীরা সরকারের উন্নয়নের অংশীদার -কর্মসংস্থান মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮
  • ২১৯ বার দেখা হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, প্রবাসী বাংলাদেশি কর্মীরাও সরকারের উন্নয়ন ও সাফল্যের অংশীদার। তারা বিদেশে কর্মসংস্থান সৃষ্টি ও রেমিটেন্স প্রেরণসহ দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। তিনি বলেন, শ্রম কল্যাণ উইং-এ দূরদূরান্ত থেকে যে সকল কর্মীরা সেবা নিতে আসে, তারা যেন হাসিমুখে সেবানিয়ে কর্মস্থলে ফিরে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মন্ত্রী আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ‘শ্রম কল্যাণ সম্মেলন-২০১৮’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, দেশের এক কোটির অধিক অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের আরো প্রায় পাঁচকোটি মানুষের কল্যাণের স্বার্থে শ্রমকল্যাণ উইং সরাসরি যুক্ত। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডসহ সংশ্লিষ্ট সবাইকে কর্মীদের অধিকার ও সার্বিক সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন ও মালয়েশিয়ায় ব্যাপক কর্মী পাঠানো সক্ষম হয়েছে। তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ মিশনের সকল কর্মকর্তাগণ ও প্রবাসীদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা এবং বোয়েসেল’র ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী। মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026