1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের স্ট্যান্ডিং কমিটি প্রধানদের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) নতুন পর্ষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানান, সব বোর্ড পরিচালককে একসাথে পাওয়ার জন্য এতদিন অপেক্ষা করা হয়েছিল। তবে নানা কারণে সবাই একসাথে হতে না পারায় শুক্রবারের বোর্ড মিটিংয়ে বিভাগীয় প্রধানদের নাম চূড়ান্ত করা হয়েছে।

নাজমুল হাসান পাপন জানান, আকরাম খান আগ্রহ না দেখানোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে জালাল ইউনিসকে। খালেদ মাহমুদ সজনই বহাল থাকছেন এই বিভাগের ভাইস চেয়ারম্যান হিসেবে। তবে ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট বিভাগের পাশাপাশি ফিজিক্যালি চ্যালেঞ্জড বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে আকরাম খানকে।

বিসিবি সভাপতি জানান, সেইসঙ্গে এখন থেকে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করবেন তানভীর আহমেদ টিটো। ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন সাবেক চেয়ারম্যান জালাল ইউনিস। গেম ডেভেলপমেন্ট বিভাগে যথারীতি সুজনই থাকছেন চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন ফাহিম সিনহা।

তিনি বলেন, ওয়ার্কিং কমিটিতে এবারও চেয়ারম্যান হিসেবে থাকছেন এনায়েত হোসেন সিরাজ। হাই পারফরম্যান্স ইউনিটে নাঈমুর রহমান দুর্জয় চেয়ারম্যান পদে বহাল থাকছেন। ভাইস চেয়ারম্যান পদে এই বিভাগে কাজ করবেন আকরাম খান। টুর্নামেন্ট কমিটিতে আহমেদ সাজ্জাদুল আলম ববি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন সুজন।

তিনি আরো বলেন, গ্রাউন্ডস কমিটিতে যথারীতি চেয়ারম্যান হিসেবে থাকছেন মাহবুব আনাম। আর ছায়া দলের দায়িত্বে থাকবেন সিসিডিএমের সাবেক চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। এবার সিসিডিএমের চেয়ারম্যান হয়েছেন সালাউদ্দিন চৌধুরী।

বয়সভিত্তিক টুর্নামেন্ট বিভাগের চেয়ারম্যান করা হয়েছে ওবায়েদউল্লাহ ও টিটোকে। ইফতেখার রহমান মিঠুন সামলাবেন আম্পায়ার্স কমিটি।

এছাড়া শেখ সোহেলকে রাখা হয়েছে মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান হিসেবে, যিনি একইসঙ্গে দায়িত্ব পালন চালিয়ে যাবেন বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবেও।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026