1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

করোনা আক্রান্ত ১৭ সুন্দরী, স্থগিত মিস ওয়ার্ল্ডের ফাইনাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

করোনা থাবা বসিয়েছে সুন্দরী প্রতিযোগীতার আসরে। যার জেরে বন্ধ করে দিতে হল মিস ওয়ার্ল্ড ২০২১-এর গ্রান্ড ফিনালে। জানা গেছে, মিস ইন্ডিয়া ২০২০ মানাসা বারাণসী-সহ করোনা আক্রান্ত সেখানকার ১৭ জন প্রতিযোগী ও কর্মী। এতে সবার মধ্যে যাতে করোনা ছড়িয়ে না পড়ে, তাই স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে ফাইনাল অনুষ্ঠান।

ক্যারিবীয়ান দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকো-তে হওয়ার কথা ছিল এবারের মিস ওয়ার্ল্ডের ফাইনাল। তবে হঠাৎ আসা করোনার থাবায় বিচলিত আয়োজকরাও। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে ফাইলান পিছিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা। তবে, আগামী ৯০ দিনের মধ্যেই তা অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করা হয়।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের তরফে বিবৃতিতে বলা হয়, ‘প্রতিযোগী, কর্মী, ক্রু ও সাধারণ মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার স্বার্থে সাময়িকভাবে মিস ওয়ার্ল্ড ২০২১ পুয়ের্তো রিকোর ফাইনাল পিছিয়ে দেয়া হচ্ছে।’

করোনা আক্রান্ত মিস ওয়ার্ল্ড প্রতিযোগীদের মধ্যে ভারতের তেলেঙ্গানার মানাসা বারাণসীও রয়েছেন। মানাসা বর্তমানে সেদেশেই আইসোলেশনে আছেন বলেও জানা গেছে।

চলতি বছরে অবশ্য মিস ইউনিভার্সের আসরে তাক লাগিয়ে দিয়েছেন আরেক ভারতীয় প্রতিযোগী হারনাজ কাউর সান্ধু। যাতে ২১ বছর পর বিশ্ব সিন্দরীর মুকুট গেছে ভারতে।

এছাড়া ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন ভারতেরই মানুষী চিল্লর। ২০২০-সালে করোনার জন্য স্থগিত রাখা হয়েছিল সৌন্দর্য্য প্রতিযোগিতাটি। গোটা ভারতবাসীর প্রশ্ন, এবার কি আরও একটা খেতাব জিতে বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করবে আরেকজন ভারতীয় সুন্দরী? সূত্র- হিন্দুস্তান টাইমস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026