1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিশ্ব বেতার দিবসের কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ১৯৮ বার দেখা হয়েছে

ক্রীড়াঙ্গনে বেতার (জধফরড় ধহফ ঝঢ়ড়ৎঃং) এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বেতার দিবস ২০১৮ উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় বেতার ভবন, আগারগাঁও, ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল ৯টায় জাতীয় বেতারভবন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু র‌্যালির নেতৃত্ব দেবেন। র‌্যালিতে তথ্য প্রতিমন্ত্রী, তথ্যসচিব, বাংলাদেশ বেতারের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলী অংশগ্রহণ করবেন।
র‌্যালিটি আগারগাঁও-এ পাসপোর্ট অফিস মোড় ঘুরে আবারও জাতীয় বেতারভবনে শেষ হবে।
পরে, জাতীয় বেতারভবন মিলনায়তনে বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলন ২০১৮ এর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
অন্যান্যের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে রহমতুল্লাহ, তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026