1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

ব্যালট পেপার নিয়ে পালানোর সময় সংঘর্ষ, ভোটগ্রহণ স্থগিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৯ বার দেখা হয়েছে

রংপুর প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট পেপার নিয়ে পালানোর সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে মর্নেয়া ইউনিয়নের তালপট্টি দাখিল মাদ্রাসা কেন্দ্রে (৮৪নং কেন্দ্র) ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে এ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম চালু হয়নি।

জানা যায়, এ কেন্দ্রে ভোটার সংখ্যা ৮’শ। একজন ভোটার তিনটি ব্যালট পেপার নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় উপস্থিত লোকজন তাকে আটকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এতে প্রায় ১০ জন আহত হয়। পরে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

জানতে চাইলে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমা বেগম বলেন, সহিংসতার আশঙ্কায় আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ভোটগ্রহণ আবারও শুরু করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026