1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রামপুরায় বাসে অগ্নিসংযোগে: মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২১৩ বার দেখা হয়েছে

রাজধানীর রামপুরায় বাসের চাপায় শিক্ষার্থী নিহতের পর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মনির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার সকালে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, গত ২৯ নভেম্বর রাত ১১টার পরে রামপুরা বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহত হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলো এবং ঘটনার অন্যতম হোতা মনির হোসেন। তাকে ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাতে মাঈনুদ্দিনের মৃত্যুর পর ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। সে সময় অন্তত আটটি বাস পুড়ে যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026