1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

কুকুর-বিড়ালের জন্য ভালোবাসা দিয়ে ‘অ্যাওয়ার্ড’ পেলেন আলিয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৯১ বার দেখা হয়েছে

পিপলস ফর দ্যা ইথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস। সংক্ষেপে বলা হয়ে থাকে পেটা (PETA)। এটি প্রাণি অধিকার আদায়ের উদ্দেশ্যে আন্দোলনকারী একটি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতি বছর এই প্রতিষ্ঠানটি প্রাণিদের জন্য সচেতন তারকাদের সম্মান জানিয়ে থাকে।

পশুদের বিভিন্ন উপায়ে সাহায্য করার জন্য পেটা থেকে ভারতের ‘পার্সন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ২০২১ সালের জন্য সেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন।

অভিনেত্রী বিড়াল, কুকুর এবং পশুবান্ধব ফ্যাশনকে সমর্থন করার জন্য এই সম্মান পেলেন। আলিয়া বিড়াল এবং কুকুরদের জন্য প্রাণি সুরক্ষা আইনের পক্ষে প্রায়ই কথা বলেন। কাছের মানুষ ও ভক্তদের এ ব্যাপারে কথা বলতে উৎসাহ দেন।

পেটা’য় ইন্ডিয়ার সেলিব্রেটি এবং পাবলিক রিলেশনের ডিরেক্টর শচীন বাঙ্গেরা ভারতীয় এক গনমাধ্যমে বলেন, ‘আলিয়া ভাট শুধুমাত্র ভেগান ফ্যাশনকে এগিয়ে নিতেই সাহায্য করছে না বরং পরবর্তী প্রজন্মকে পশুদের প্রতি সদয় হতেও উৎসাহিত করছে। সেজন্য তাকে আমরা বেছে নিয়েছি।’

তিনি আরও বলেছেন, ‘আলিয়া কথা বলতে দ্বিধা করেন না। তিনি তার ভক্তদের একটি কুকুর বা বিড়াল দত্তক নিতে বা পশুদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।’

আলিয়া ছাড়াও এ তালিকায় আরও আছেন লোকসভা সাংসদ শশী থারুর, বিরাট কোহলি, কপিল শর্মা, জন আব্রাহাম, আনুশকা শর্মা, সানি লিওন, আর. মাধবন, জ্যাকলিন ফার্নান্দেজ, হেমা মালিনী এবং সোনম কাপুর আহুজা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026