1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১

দেশে আরও ২ জনের ওমিক্রন শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৪৯ বার দেখা হয়েছে

দেশে আরও দুইজনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত চারজনের ওমিক্রন শনাক্ত হলো।

এর আগে জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর সরকারিভাবে জানানো হয়েছিল।

তবে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নতুন দুজন শনাক্তের তথ্য জানায় জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)। নতুন আক্রান্ত দুজনের মধ্যে একজন নারী, একজন পুরুষ।

জিআইএসএআইডির তথ্য অনুযায়ী, নতুন করে ৩৩ বছর বয়সী এক নারীর ওমিক্রন শনাক্ত হয়েছে। তিনি ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা। এছাড়া শনাক্ত অন্য ব্যক্তিও (৫৬) ঢাকায় থাকেন। গত ২৩ ডিসেম্বর ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।

নতুন শনাক্তদের মধ্যে একজনের নমুনার জিনোম সিকোয়েন্স আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) করে বলে জিআইএসএআইডির প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে গত ৯ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের ২ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গিয়েছিল।

ঢাকায় ফেরত আসার পর তাদের রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়। পরে ৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বাংলাদেশ নারী দলের দুই সদস্য করোনা পজিটিভ এসেছেন। এর পাঁচ দিন পর ১১ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তর জানায়, তারা দুজনই করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছেন।

২০ ডিসেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জানায়, ওমিক্রনে আক্রান্ত হওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় ভালো আছেন এবং তারা করোনা নেগেটিভ হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026