1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

সিবিএ নেতা আবুলের বিরুদ্ধে মামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৩০১ বার দেখা হয়েছে

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) সিবিএ সভাপতি মো. আবুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঢাকা মহানগর হাকিম মামুনুর রহমান সিদ্দিকীর আদালতে এ মামলা দায়ের করা হয়। আজ রবিবার বাদীপক্ষের আইনজীবী মো. শাহ আলম বিষয়টি কালের কণ্ঠকে জানিয়েছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার বিআইডাব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়নের আহ্বায়ক মো. ওসমান গণি বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটির অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৬ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

মামলা থেকে জানা যায়, ‘আবুল হোসেনসহ অজ্ঞাতপরিচয় আসামিরা বঙ্গবন্ধু ও তাঁর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দকে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকে। এক পর্যায়ে আসামি আবুল বলতে থাকে, ২০১৭ সালে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেছি তো কী হয়েছে? ইত্যাদি বলে বাদী ওসমানীকে মারতে উদ্যত হয়। আশপাশে লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে আসামিরা বাদীকে দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026