1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

বঙ্গভবনের সামনে হানিফ বাংলাদেশীর অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ২৮৫ বার দেখা হয়েছে

সার্চ কমিটি নয়, আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনসহ দেশের নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কারের দাবিতে বঙ্গভবনের সামনে প্রতিকী মোমবাতি হাতে অবস্থান কর্মসূচি পালন করেন হানিফ বাংলাদেশী। সোমবার (০৩ জানুয়ারি) বঙ্গভবনে সামনে হানিফ বাংলাদেশীর অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দেয়।

 

এ সম্পর্কে হানিফ বলেন, পুলিশের পক্ষ থেকে আমাকে বঙ্গভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে বারণ করা হয়েছে। দেশের স্বার্থে যে কোন ঘটনার প্রতিবাদে কর্মসূচি পালন করা দেশের প্রত্যেক নাগরিকের নাগরিক অধিকার। কিন্তু প্রশাসন আমাকে আমার নাগরিক অধিকার পালনে বাধা দিচ্ছে। আমি এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, ৫০ বছর যাবত অন্ধকারে নিমর্জিত নির্বাচন ব্যবস্থাকে আলোকিত করতে আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করতে হবে। স্বতন্ত্র প্রার্থীর জন্য ১% ভোটারের স্বাক্ষর বাতিল করতে হবে। দল নিবন্ধনের শর্ত শিথিল করতে হবে।

হানিফ বাংলাদেশী বলেন, শুধু নিবন্ধিত দল নয়, জনগণের অধিকার নিয়ে রাজপথে সক্রিয় সংগঠন সমূহের সাথেও রাষ্ট্রপতির সংলাপ চাই। নির্বাচন কমিশনের আমূল সংস্কার চাই।

উক্ত দাবি সমূহ বাস্তবায়নের মহামান্য রাষ্ট্রপতির বঙ্গভবনে সামনে মোমবাতি হাতে অবস্থান কর্মসূচি যতদিন রাষ্ট্রপতির সংলাপ চলবে ততদিন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন হানিফ বাংলাদেশী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026