1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, কিছু চ্যালেঞ্জ আছে’ নির্দিষ্ট সময়ের জন্য এটিএম-অনলাইন সেবা বন্ধ যেসব ব্যাংকের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের

কুমিল্লায় ইউটিউব সেলিব্রেটি বানানোর নামে প্রতারণা নারীকে ধর্ষণের অভিযোগে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ২৫২ বার দেখা হয়েছে

কুমিল্লায় ইউটিউব সেলিব্রেটি বানানোর নামে প্রতারণা এবং চাকরির কথা বলে নারীকে ধর্ষণের অভিযোগে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার ভোরে নগরীর আশ্রাফপুরে ওই আইনজীবীর ভাড়াবাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আইনজীবীর নাম জাহিদ চৌধুরী। তিনি পরিবার নিয়ে কুমিল্ল নগরীর দৌলতপুর রেলগেট এলাকায় বসবাস করেন। জানা গেছে, আইনজীবী জাহিদ তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেলিব্রেটি বানানোর নামে অনেকের সঙ্গে প্রতারণা করেছেন।

র‌্যাব জানিয়েছে, নগরীর দ্বিতীয় মুরাদপুরের ভাড়াটিয়া নিলুফা আক্তারের পরিবারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আইনজীবী জাহিদের। গত ১৭ ডিসেম্বর সেলিব্রেটি বানানোর কথা বলে নিলুফার দুই সন্তান রোজা ও ফয়সালকে ডেকে নেন জাহিদ। এরপর তিনি তাদের বাসায় আটকে রাখেন। দুই সন্তান নিখোঁজের ঘটনায় গত রোববার নিলুফা বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মামলা করলে ছায়া তদন্ত করে র‌্যাব। পরে র‌্যাব জাহিদকে গ্রেপ্তারসহ নিলুফার দুই সন্তানকে উদ্ধার করে। সেখানে আটকে রাখা আরেক নারীকেও উদ্ধার করা হয়। তখন ওই নারী অভিযোগ করেন প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছেন জাহিদ। র‌্যাব আরও জানায়, আইনজীবী জাহিদ নিজেকে একজন জনপ্রিয় ইউটিউবার পরিচয় দিতেন।

ওই নারীকে চাকরি দেওয়ার কথা বলে তার বাসায় নিয়ে একটি রুমে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার মুখ বন্ধ রাখেন।

এ বিষয়ে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানী উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছেন তিনি ইউটিউব সেলিব্রেটি বানানোসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে এসব করে আসছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026