1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
টিভি ও অনলাইনে আজকের খেলা স্থানীয়দের দাবির মুখে সুনামগঞ্জে মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত মেসিকে গোল ‘উপহার দেবেন না’ বেনিন গোলরক্ষক শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চিরিরবন্দরে স্কুলের আবাসিক ভবনে আগুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ১৮৮ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দরে অমরপুর ইউনিয়নের কুতুবডাঙ্গা আলহেরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল ১২ই মার্চ রাত ৮টায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানাগেছে স্কুলের ৫টি কক্ষের ছাত্রদের কাপড়সহ প্রয়োজনীয় বই পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা। কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, আবাসিক ভবনের পূর্ব পাশ্বে একটি ঘর থেকে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে এ দূঘর্টনা ঘটতে পারে।

এ ঘটনায় চিরিরবন্দর উপজেলা নিবার্হী অফিসার মো: গোলাম রব্বানী তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ছাত্রদের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরন করেন।স্কুলের অধ্যক্ষ মোজাম্মেল হক জানান-অগ্নিকান্ডে ৫ টি কক্ষ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোন ছাত্র হতাহত হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026