1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে – খাদ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ১৯১ বার দেখা হয়েছে

মরহুম আব্দুল জলিল একজন কর্মীবান্ধব নেতা ছিলেন। তিনি দলের নেতা-কর্মীদের অত্যন্ত ভালবাসতেন। ভালবাসতেন দেশ ও দেশের মানুষকে। খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম আজ জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই মন্ত্রী নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, গতকাল বেগম খালেদা জিয়া জামিন পেয়েছেন। এতেই প্রমাণিত হয় আদালতের ওপর সরকারের কোন হস্তক্ষেপ নেই। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনেই সাংবিধানিক নিয়ম অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্বাচনকালীন সরকার পরিচালনা করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার সর্বতোভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করবে। মন্ত্রী বলেন, কে নির্বাচনে আসবে কি আসবে না সেটা দেখার বিষয় আওয়ামী লীগের না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
চিত্ত রন্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ। সংসদ সদস্য এডভোকেট তালুকদার মো. ইউনুস এবং চিত্রনায়িকা নতুনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026