1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল যথাযথ দ্বিপাক্ষিক কাঠামোয় ভারত সফরের সম্ভাবনা নাকচ করেননি প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির দীপ্ত টিভির তানজিল হত্যা: মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ সূচকের পতনে লেনদেন শেষ ৫৩৭ কোটি টাকা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী শেষ ওভারের রোমাঞ্চে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ খেলাপি ঋণ কমাতে শীর্ষ ঋণখেলাপিদের টার্গেট বাংলাদেশ ব্যাংকের এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে

আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতি শপথ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ২৫৬ বার দেখা হয়েছে

বিশেষ সংবাদদাতা

 

হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতি শপথ নিয়েছেন। আজ রোববার সকাল পৌনে ১১টায় তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথ নেয়া তিন বিচারপতি হলেন,বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথ। এ ছাড়া হাইকোর্ট বিভাগের বিচারপতি এফআরএম নাজমুল আসানকেও আপিল বিভাগের বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় সুস্থ হয়ে ফিরে আসার পর তাকে শপথ বাক্য পাঠ করানো হবে।
এর আগে আজ সকালে নিয়োগ দেয়া হয় আপিল বিভাগের চার বিচারপতি। এ বিষয়ে আইনমন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026