1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমেরিকান তরুণদের মধ্যে প্রিমিয়ার লিগের দর্শকসংখ্যা বেড়েছে ‘২০ শতাংশ’ মক্কা চুক্তির অধীনে সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক, পাকিস্তান এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে দুই দুর্ঘটনা, নিহত ১ নোবেল ইতিহাসে ক্যুরি পরিবারের অনন্য রেকর্ড শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ জোয়ারের সঙ্গে শ্বাসরুদ্ধকর লড়াই করে টিকে থাকে সুন্দরবনের বন্যপ্রাণীরা দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক বিদায়ী ম্যাচে মেসির সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ২১০ বার দেখা হয়েছে

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। এতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশে।

এদিকে মহামারীর শুরু থেকে দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬৪ জনের। এছাড়া শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জনে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়। ওই দিন শনাক্ত হন ৬ হাজার ৬৭৬ জন। শনাক্তের হার ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭৫ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৯১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026