1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার

এফডিসিতে প্রবেশ নিষেধ: ১৭ সংঠনের ক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৩০৬ বার দেখা হয়েছে

 

বাংলাদেশ চলচচ্চিত্র শিল্পী সমতির নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার (২৮ জানুয়ারি)। নির্বাচন উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক সমিতিসহ চলচ্চিত্রের মোট ১৭টি সংঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এই নিষেধাজ্ঞা জারি করেন এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সংগঠনগুলোর নেতা-সদস্যরা।

এসব সংগঠনের সদস্যদের প্রবেশ নিষেধাজ্ঞার ব্যাপারে এফডিসির এমডি গণমাধ্যমে বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে শুধু শুক্রবারের জন্য শিল্পী সমিতির ভোটার ও প্রার্থী ছাড়া অন্য ১৭টি সংঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপর মহলের নির্দেশেই এটা করা হয়েছে।’

একই কথা জানিয়েছেন শিল্পী সমিতির এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনও।

তিনি বলেন, ‘করোনা প্রভাব বেড়ে যাওয়ার কারণে নির্বাচনে অন্য সংঠনের সদস্যদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেবল শিল্পী সমিতির ভোটাররা ভোটের কার্ড প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন।’

নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। তিনি বলেন, ‘এটা অবশ্যই ন্যাক্কারজনক সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাই আমি। পরিচালক ও প্রযোজকদের সিনেমার মা-বাবা বলা হয়। অথচ আমরাই নাকি শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে প্রবেশ করতে পারবো না। আমরা এই নিষেধাজ্ঞা মানবো না। এটা লজ্জার।’

‘আগামীকাল (শুক্রবার) আমরা সবাই প্রবেশ করবো। দেখি এফডিসিতে প্রবেশে কে বাধা দেয় আমাদের। না হলে আমরা গেটের সামনে অবস্থান করবো।’ যোগ করেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026