1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দিরাইয়ে ওলামাদের বাধায় মেয়েদের ফুটবল ম্যাচ স্থগিত ৪২০ ফুটবল মাঠের সমান বন সাফ, ডেটা সেন্টার নিয়ে ফিনল্যান্ডে বির্তকে গুগল ভারতকে ‘ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান’, সাবেকদের টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফ্রিদি-আমিরদের সুনামগঞ্জে ওলামাদের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা গফরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে পেশাজীবী সংস্থাগুলোর যৌথ সম্মেলন বিশ্ব বসতি দিবসে সিলেটে পরিকল্পিত নগরায়নের আহ্বান ছেলেসহ দুদকের মামলায় শাজাহান খান গ্রেফতার বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের কুশপুত্তলিকা দাহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ২৮৮ বার দেখা হয়েছে

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের দিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রবেশে নিষেধাজ্ঞা জারিকে কেন্দ্র করে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র প্রযোজক সমিতিসহ চলচ্চিত্রের ১৭ সংগঠন।

রোববার বেলা সাড়ে ১২টা দিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ের সামনে নুজহাত ইয়াসমিনের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ করেন।
এসময় দেখা যায় এমডির কুশপুতুলের গায়ে কালো শাড়ি ও গলায় ঝুলছিল জুতার মালা। এসময় এফডিসির এমডি কর্মস্থলে উপস্থিত ছিলেন।

শিল্পী সমিতির নির্বাচনের একদিন পরই গতকাল ৩ দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন। সেই দাবির তালিকায় আছে, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের অপসারণ, শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্ছিত ঘোষণা আর শিল্পী সমিতির নির্বাচন আর কখনও এফডিসিতে না হওয়া।

আন্দোলনের অংশ হিসেবে আজ রোববার সকালে এফডিসির গেটে অবস্থান নেয় চলচ্চিত্রের ১৭ সংগঠনের নেতাকর্মীরা। সেই সঙ্গে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা।

যদিও আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। সেই সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সাংবাদিক সম্মেলন করে তার অবস্থান পরিষ্কার করেছেন।আজ সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।

শিল্পী সমিতির নির্বাচনের দিন ভোটার ও কার্ডধারী গণমাধ্যমকর্মী ছাড়া অন্যদের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বিএফডিসি কর্তৃপক্ষ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026